সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। জেলার ৮টি থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করেছে।
এ সময় পুলিশ উদ্ধার করেছে ৫২ বোতল ফেন্সিডিল। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৪ জন, কলারোয়ায় ৪ জন, তালায় ১ জন, আশাশুনিতে ১ জন, কালিগঞ্জে ১ জন, শ্যামনগরে ২ জনসহ বিভিন্ন মামলার আসামী রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে মাদকের একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/কেএ