বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) নাট্যদলের কার্যনির্বাহী কমিটি-২০২০ গঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ অডিটরিয়মে নাট্যদলের তৃতীয় বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে আকিদুজ্জামান রঞ্জু , সাধারণ সম্পাদক পদে ইন্দিরা বাগল, সহ-সভাপতি পদে ফারজানা ইয়াসমিন ও রোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাজনীন তিন্নি, আবু নায়িম, ওয়াসিমা মিথিলা, সাংগঠনিক সম্পাদক পদে প্রবির কুমার দাস, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ফাহিম মুন্তাসির, কোষাধ্যক্ষ পদে সবুজ চক্রবর্তী, প্রচার সম্পাদক পদে সানবীর রেহমান সজীব, সহ-প্রচার সম্পাদক পদে সুইটি মন্ডল, দপ্তর সম্পাদক পদে ইরফান আহমেদ রাজ, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ আল আমিন, তওফিক ওমর, হাফিজুর রহমান নির্বাচিত হয়েছে।
নাট্যদলের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রভাত হালদার, রহিমা নাসরিন, তানভির কায়সার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি আবদুল্লাহ আল মাসুদ বলেন, “নাট্যদলের ক্রান্তিলগ্নেও পাশে ছিলাম এবং সার্বিক উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করবো। এছাড়াও ভবিষ্যতে নাট্যউৎসবের আয়োজন করার আশ্বাস প্রদান করেন।”
নাট্যদলের প্রশিক্ষক অনিমেষ সাহা লিটু বলেন, “নাট্যদলের প্রতিষ্ঠালগ্ন থেকে এর সাথে যুক্ত, নাট্যদল জাতীয় পর্যায়ে উজ্জ্বলতার সাক্ষর রেখেছে এবং এ ধারা অব্যহত রাখতে তিনি সব সময় নাট্যদের পাশে থাকবেন এবং সকল শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।”
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নাট্যদলের সাবেক সভাপতি আল আমিন।
বার্তাবাজার/কেএ