এপেক্স ক্লাব অব নবগঙ্গার সেবা, বোর্ড ও ডিনার মিটিং সম্পন্ন

ঝিনাইদহে এপেক্স ক্লাব অব নবগঙ্গা ইউসির সেবা, বোর্ড ও ডিনার মিটিং সম্পন্ন হয়েছে। ২০ জন অসহায়দের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ এবং ডিনার মিটিং অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে শহরের সুইট হোটেল এন্ড রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এসময় এপেক্স ক্লাবের সভাপতি শাহনাজ পারভীন সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি শান্ত জোয়াদ্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সততা ফাউন্ডেশনের পরিচালক জাহিদুল ইসলাম, মাদার তেরেসা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বদরগঞ্জ শাখা মোঃ জহুরুল হক, ঝংকার শিল্পী গোষ্ঠী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শিপন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ এপেক্স ক্লাবের সদস্য জিনারুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ডিনার সম্পন্ন করা হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর