যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৮৫ পিস ইলিশ মাছ সহ ভারতীয় ৬ নাগরিক আটক।আটককৃত ব্যক্তিরা হলেন,শান্তু দাস(৪০)পিতাঃ অশোক দাস,বিপ্লব বিশ্বাস(৩১) পিতাঃ নিরমল বিশ্বাস,তারক হালদান (২৮) পিতাঃ পরিতোষ হালদার,দিববেন্দু সরকার(২৮)পিতাঃ দীপক সরকার,মিঠুন বিশ্বাস(২৬)পিতাঃ মৃনাল বিশ্বাস,বিকাশ রায়(২৩)পিতাঃ সুকুমার রায়।আটক আসামীদের বাড়ি ভারতের বনগাঁর বিভিন্ন এলাকায়।
শুক্রবার (৩১শে জানুয়ারী) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে লাল মিয়া মার্কেটের পিছনে অভিযান চালিয়ে ৬ জন ভারতীয় নাগরিক সহ স্কুল ব্যাগের মধ্য থেকে ৮৫ পিস ইলিশ মাছ উদ্ধার করি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বার্তা বাজার/এম.সি