যশোরে ট্রাকের ধাক্কায় নিহত ১

যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন বিশ্বাস (৫৫)নামে একজন নিহত হয়েছেন।শুক্রবার(৩১শে ডিসেম্বর)সকালে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তি হলেন,যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আলাউদ্দিন বিশ্বাস (৫৫)।নিহতের ভাই জানান,তার ভাই আলাউদ্দিন যশোর অভয়নগরে একটি সার কোম্পানিতে চাকরি করতেন।

আজ সকালে তিনি কানাইতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে তার মৃত্যু হয়।হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমীয় দাশ বলেন,হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত আলাউদ্দিন এর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর