নির্বাচনে পর্যবেক্ষক প্রশ্নে দায়সারা জবাব ইসি সচিবের

পর্যবেক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে দায়সারা জবাব দেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি দাবি করেন বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিরা স্থানীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। যদিও তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে কার্ড দেয়া হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আন্তর্জাতিক যে কোনো প্রতিষ্ঠানেই কাজ করুক না কেন, তিনি যদি স্থানীয় বাংলাদেশি হন, তবে তিনি স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য হবেন, এটা হলো বিধি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর