বিয়ের ৬ মাসের মাথায় আশার ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়ের ছয় মাসের মাথায় ফরিদপুরের মধুখালী উপজেলায় স্বামীর বাড়ি থেকে শুক্রবার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আশা আক্তার (১৮) উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের অটোচালক আবু বক্কর মোল্যার মেয়ে ও একই গ্রামের নয়ন মিয়ার (২১) স্ত্রী।

মেগচামী ১নং ওয়ার্ডের মেম্বার আদম মোল্লা জানান, বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল আশা ও নয়নের। একরাতে তারা দু’জন গোপনে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এরপর নয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে আশার পরিবার। ওই মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থাতেই গ্রাম্য সালিশে তাদের বিয়ে দেয়া হয়। তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই ছিল।

মধুখালী থানার এসআই আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা নয়ন মিয়ার ঘর হতে আশার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

সূত্র : ইউএনবি।

বার্তা বাজার/শজু

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর