শিকলে বাঁধা যুবককে উদ্ধার করলেন চেয়ারম্যান

ঢাকার সাভারে মোহাম্মদ টিপু (২৮) নামের এক যুবককে তার পরিবারের সদস্যরা প্রায় দুই বছর যাবৎ লোহার শিকল পায়ে বেঁধে একটি টিনের ভাঙ্গা খোয়ারে রেখে দিয়েছিলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পরে সাভারের কাউন্দিয়া ‌ইউনিয়নের কুমার বাড়ি থেকে স্থানীয় চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত তাকে বন্দীদশা থেকে মুক্ত করেন। পরে টিপুর মায়ের বাড়ীতেই তার থাকার সুব্যবস্থা করেন।

উদ্ধারকৃত যুবক মোহম্মদ টিপু সাভারের কাউন্দিয়া ‌ইউনিয়নের কুমার বাড়ির বাসিন্দা।

এব্যাপারে, কাউন্দিয়া ‌ইউনিয়নের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত জানান, গত দুই বছর যাবৎ এই যুবককে তার ইউনিয়নের কুমার বাড়ি এলাকায় একটি বাড়িতে শিকল বন্দী করে রাখা হয়েছিলো। স্থানীয় ব্যক্তিদের থেকে এমন খবর পেয়ে আজ (শুক্রবার) দুপুরে জুমার নামাজের পর সেই বাড়িতে গিয়ে শিকল বন্দী টিপুকে একটি ভাঙ্গাচুরা টিনের খোয়ার থেকে উদ্ধার করি।

তিনি আরও জানান, মানসিক ভারসাম্যহীনতার কথা বলে ওই যুবককে এতদিন আটকে রাখা হয়।

প্রসঙ্গত, চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খাঁন শান্ত’র উপস্থিতিতে স্থানীয় নাপিতকে দিয়ে টিপুর চুল-দাড়ি কাটিয়ে গোসল করানো হয়। পরে তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে শেষ বারের মত সুযোগ দিয়ে টিপুকে সাধারণ জীবনে ফিরিয়ে আনতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর