নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৮ হাজার ৪’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ সিপিসি -৩ এর সদস্যরা।
শুক্রবার বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১) সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আলম মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার জয়দেবপুর থানার মৃত শাহজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন, ধীরাশ্রম এলাকার নূর ইসলামের ছেলে আহসান উল্লাহ, সদর থানার মৈরন থানার আব্দুল বারেকের ছেলে আব্দুল সেলিম।
বার্তা বাজার / ডব্লিও.এস