রমজানে ব্যবসায়ীদের কোন সিন্ডিকেট বরদাস্ত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে অশুভ তৎপরতা, অশুভ সিন্ডিকেটকে এবার শক্ত হাতে দমন করা হবে। রমজানে ব্যবসায়ীদের কোন সিন্ডিকেট সরকার বরদাস্ত করবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর সেন্টাল রোড়স্থ নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

এবারের রমজানে ৩০ হাজার টন পিয়াজ ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রোজার ১৫ দিন আগেই দেশে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

এসয় বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের রমজানে যাতে ভোক্তাদের অসুবিধা না হয় সেজন্য সারা বছর টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবারহ করা হবে যাতে করে বাজার কন্টোল থাকে।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে দেশে এখনো কোন প্রভাব পড়েনি। সরকার সতর্ক আছে যেন এই রোগটা এই দেশে না আসে। আমাদের দেশের কিছু লোকজন চায়নাতে আছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকার তার দায়িত্ব নিচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর