দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক শুভ্র দাস (২৯) এর বাড়িতে অনশনে বসেছেন মাস্টার্স পাস করা প্রেমিকা (২৭)।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের ক্ষেণপাড়ার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুকুমার দাস এর পুত্র শুভ্র দাসকে বিয়ের দাবিতে অনশনে বসেন ওই প্রেমিকা।
অনশনে বসা মাস্টার্স পাস ওই প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘২০০৮ সাল থেকে আত্মীয়তার সুবাধে শুভ্র দাস এর সাথে আমার প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পড়াশোনার শুরু থেকে রংপুরে তার সাথে আমার নিয়মিত দেখা হত। দীর্ঘদিন ধরে সর্ম্পক চললেও তাকে একাধিকবার বিয়ের কথা বলার পরে শুভ্র দাস আমাকে বিয়ে করতে রাজি হয়নি। কালক্ষেপণ করে আমার কথা উড়িয়ে দেয়।
ওই প্রেমিকা আরও বলেন, ‘এভাবে চলে যায় ৭ বছর। এর পর ২০১৫ সালে পুরোপুরি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার পরিবারের মাধ্যমে অনেক বার তার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠাই কিন্তু তার মা রাজি না থাকায় তা সম্ভব হয়নি। শেষমেষ গত ২০১৯ সালে ১৮ ডিসেম্বর তাকে অনেক কষ্টে বিয়ে করতে রাজি করালে বন্ধুবান্ধব নিয়ে বিয়ের জন্য তাকে মন্দিরে নিয়ে গেলেও সেখান থেকে সে পালিয়ে যায়।
ওই প্রেমিকা জানায়, শুভ্র দাস আমাকে বিয়ে করবে বলে আশ্বাস্থ করার পরেও গত কয়েক মাস আগে আবারও সে পুণরায় আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি, তার বিয়ের ব্যবস্থা তার পরিবার অন্য জায়গায় করছে। আমার দাবি, শুভ্র দাসসহ তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টি সমাধান করে দিতে হবে। তা না করা পর্যন্ত আমার অনশন চলবে।’
এদিকে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশনের কথা এলাকায় ছড়িয়ে গেলে উৎসুক এলাকাবাসী শুক্রবার সকাল থেকেই শিক্ষক সুকুমার দাসের বাড়িতে ওই প্রেমিকাকে দেখতে ভিড় জমায়। পুরো এলাকায় তৈরি হয় চা ল্যকর পরিবেশ।
এ বিষয়ে আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মাহামুদা ইসলাম শেফালী বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি। যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসার করে দেয়া হয় সে বিষয়ে আলোচনা চলছে।’
বার্তাবাজার/এমকে