ইছলাহী ও তালিমী জলসার জন্য প্রস্তুত হচ্ছে তারাকান্দি জামিয়া হুসাইনীয়া ময়দান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতি বছরের মতো এবারো ৫২তম ইছলাহী ও তালিমী জলসার জন্য প্রস্তুত করা হচ্ছে পীরে কামেল মরহুম আব্দুল হালিম হুসাইনী (রঃ) এর প্রতিষ্ঠিত জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দান।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা আনুষ্ঠানিক ভাবে কুরঅান তেলাওয়াত ও মাহফিলের খুঁটি বসিয়ে কাজের উদ্ভোদন করেন জামিয়া হুসাইনীয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্র, সেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ।

আগামী রবিবার ও সোমবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি ২০২০ ইং) খতমে বোখারী শরীফ উপলক্ষে দুদিনব্যাপী এ জলসা উপলক্ষে মাঠের প্রস্তুতি ও সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এবারের জলসায় প্রায় ৩ লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এ জলসা আনজাম দিতে প্রতিবছর’ই প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবক বাহিনী শ্রম দিয়ে থাকেন।

এতে আন্তর্জাতিক ও দেশবরেণ্য ওলামায়ে কেরামবৃন্দ ওয়াজ করবেন। সোমবার সকাল আটটায় চট্টগ্রামের হাটহাজারীর পীরে কামেল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিম উদ্দিন আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর