সাতক্ষীরায় এসএসসি প্রশ্নপত্র টাকার বিনিময়ে পাওয়া যাবে ফেসবুকে এমন চ্যাট করার অভিযোগে বেল্লাল হোসেন তালুকদার (২০) নামে এক ছাত্রকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ির সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যাপীঠ কেজি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বেল্লাল হোসেন তালুকদার সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকার মোঃ গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে এবং সাতক্ষীরার নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের ছাত্র।
খুলনা র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার শাহীনুর ইসলাম শুক্রবার বিকেল তিনটায় তার অফিসে এক সংবাদ সস্মেলনে জানান, আগামি ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরাসহ সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
টাকার বিনিময়ে এ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাবে মর্মে ফেসবুকে চ্যাট দেয় নবজীবন ইনস্টিটিউট এর চতুর্থ সেমিস্টারের ছাত্র বেল্লাল হোসেন। সে অনুযায়ি তাকে শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের চালতেতলা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকার সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যাপীঠ কেজি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক শামীম হাওলাদার বাদি হয়ে বেল্লাল হোসেনের নাম উল্লেখ করে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২) ধারায় থানায় একটি মামলা দায়ের করেছেন। বেল্লালকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে