দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ১২তম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচ সকাল ১১ টায় শুরু হয়। দিনাজপুরের চাঁদের হাট সমিতি এর প্রতিদন্দিতায় মাঠে নামে আইজিএস রংপুর ক্রিকেট একাডেমি।
বার্তাবাজার/এমকে