ওবায়দুল কাদের ভালো আছেন, কোনো আশঙ্কা নেই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে দেখে এসে সাংবাদিকদের তিনি বলেন, ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছি এখন পর্যন্ত তিনি ভালো আছেন। কোনো আশঙ্কা নেই।

বিপ্লব বড়ুয়া বলেন, আমরা জানতে পেরেছি গত কয়েক দিন যাবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট সমস্যা ছিল। আজ যখন তিনি সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলী সভায় আসেন তখন শ্বাসকষ্ট সমস্যা তীব্র হয়। ঠান্ডাজনিত ও ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে এ সমস্যা হয়েছে।

তিনি বলেন, সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন সময়ে আপনাদের সকল সমস্যার কথা জানাবেন। আমরা যতটুকু জানতে পেরেছি ওবায়দুল কাদেরের ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা আছে। দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাওয়া হয়েছে। দ্রুত সুস্থ হয়ে যেন আবার সবার মাঝে ফিরে আসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডি ব্লকের দ্বিতীয় তলাতে সিসিইউতে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর