হত্যা মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী ইয়াবাসহ গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলা সহ একাধিক মামলার পালাতক আসামী ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার আনন্দবাগ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী নিলয় পারভেজ ওরফে রিংকু বিশ্বাস (২৬) কে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। সে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুহুল বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হত্যা মামলা সহ একাধিক মামলার পালাতক আসামী নিলয় পারভেজ ওরফে রিংকু বিশ্বাসকে ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিংকু বিশ্বাস দীর্ঘদিন ঝিনাইদহের কালীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর