প্রবীণ আ’লীগ নেতা ও সাবেক এমপি ওয়াজি উদ্দিন আর নেই

পাবনার বর্ষীয়ান রাজনীতিবিদ, সারাদেশের আলোচিত প্রখ্যাত পরিবহন শ্রমিক নেতা, সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খাঁন (৮৫) আর নেই।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাবনা শহরের আটুয়াস্থ নিজ বাস ভবনে তিনি বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃ,রাজেউন)।

তার মৃত্যুর খবরে পাবনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেতাকে দেখার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ পাবনা জেলার বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জ থেকে শত শত মানুষ ছুটে আসতে শুরু করেছেন তার দেখার জন্য তার বাস ভবনে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্টজন ছিলেন।

আগামীকাল শনিবার বেলা ১১টায় চাটমোহর বালুচর মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নেয়া হবে পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি শেষে পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর ২টায় হবে দ্বিতীয় ও শেষ জানাযা নামাজ।

জানাযা নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে পাবনার বিভিন্ন রাজনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন,সাংস্কাতিক সংগঠন, পাবনা প্রেসক্লাবসহ নানা পেশার মানুষ গভীর ভাবে শোক প্রকাশ ও শোক সম্ভপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর