করোনাভাইরাস: চীনে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে তুরস্ক

মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তুরস্কের সরকারি বিমানসংস্থা টার্কিশ এয়ারলাইন্স চীনের মূল ভূখণ্ডে তাদের ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিমান সংস্থাটি।

টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মহামারী করোনাভাইরাসের বিষয়ে পরিস্থিতি মূল্যায়নে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেইজিং, গুয়াংজু, সাংহাই, জিয়ানে এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২১৩ এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর