সারা আলি খানের ভাগ্য দেখে অনেকেরই ঈর্ষা হওয়ারই কথা। তারই সমসাময়িক বলিউডের নতুন মুখরা এতটাও করতে পারে নি বলে মনে করেন অনেকেই।
‘কেদারনাথ’-এ হাতেখড়ির পরই রণবীর সিং-য়ের সঙ্গে ‘সিম্বা’। এরপর ইমতিয়াজ আলির নায়িকা সারা। পাইপলাইনে রয়েছে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’। এবার আবার আনন্দ এল রাইয়ের নতুন ছবিতেও দেখা যাবে সারা আলি খানকে।
ধনুশের সঙ্গে সারার কাজের সঙ্গেই বাড়তি পাওনা ছবিতে রয়েছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার নিজেই ইনস্টাগ্রামে অক্ষয় ও ধনুশের সঙ্গে ছবি শেয়ার করেছেন সারা। লিখেছেন, নিজেই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না।
ছবিতে ৫২ বছরের অক্ষয় রয়েছেন একটি বিশেষ চরিত্রে। অক্ষয়ের কথায়, ছবির ন্যারেশন শোনার ১০ মিনিটের মধ্যে হ্যাঁ বলেছিলাম। আমার দারুণ লাগছে আমি আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করব ভেবে। একইসঙ্গে অক্ষয়ের মজার জবাব, সারা ও ধনুশের সঙ্গে আমার কম্বিনেশন সত্যিই আটরাঙ্গি।
পরিচালক আনন্দ এল রাই-এর শেষ ছবি এখনো পর্যন্ত ‘জিরো’। যা বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারি না। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, ছবির নাম ইতোমধ্যেই ঠিক করে ফেলেছেন তিনি। ছবির নাম রাখা হয়েছে ‘আটরাঙ্গি রে’। নামের মতোই ছবিতে থাকবে চমক। অক্ষয় কুমারের খুব ছোট রোল হলেও, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন তিনি।
বার্তাবাজার/কে.জে.পি