বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ইউপি সদস্যদের বিরুদ্ধে বয়স্কভাতা টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে৷ গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কবিরুল হক।

লিখিত অভিযোগে তিনি বলেন গত ২৪ সেপ্টেম্বর ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বার বার তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বাধে দেন।

পরবর্তীতে গত ১৫ দিন আগে তার কাছে আবারো টাকা চাইতে গেলে বিভিন্ন গালাগালি করেন, আবারো ২২ জানুয়ারি বাসায় গিয়ে হুমকি দেন বলেন, কারো কাছে অভিযোগ করলে কার্ড বাতিল করে দিবে, কেউ ঠেকাতে পারবে না।

অভিযুক্ত ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, অভিযোগকারী মানসিক ভারসম্যহীন, এটা সম্পুর্ণ মিথ্যা। কিছু ব্যাক্তির উস্কানীতে সে এই অভিযোগটি করেছে৷

স্থানীয় লোকজনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সরজমিনে খোজ নিলে তারা জানায় অভিযোগ কারী মানসিক ভারসম্যহীন নয়। ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নিয়েছে, বিষয়টি জানায় তার পরিবারের লোকজনও।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে এবং অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর