বেতাগী চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

বরগুনা জেলার বেতাগী উপজেলার চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড কতৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে। চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি সভাপতি হলেন মশিউর রহমান শাহীন।

এ বিষয়ে মশিউর রহমান শাহীন বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সভাপতি হতে পেরে নিজেকে রিন মুক্ত করতে পেরেছি। স্কুলকে নতুনত্ব এবং অপশক্তির হাত রক্ষা করতে পেড়েছি। আমি চাই স্কুলটির নতুনত্ব ফিরে পাক। মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর