বিশ্বের সেরা সুন্দরী দাদী আরতি চাটলানি

ভারতের বেঙ্গালুরুর আরতি বি চাটলানি বিশ্বের সেরা সুন্দরী দাদী নির্বাচিত হয়েছেন ।বুলগেরিয়ার সোফিয়াতে ১৯ থেকে ২৩ জানুয়ারি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রথম ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতলেন।

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরতি বলেন, তিন রাউণ্ডের ছিল এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে পরেছিলাম ব্রাইডাল জুয়েলারি আর লেহেঙ্গা। দ্বিতীয় রাউন্ডে ছিল নাচের পারফরম্যান্স। সেখানেও কেল্লাফতে। হিন্দি গানের সঙ্গে জমিয়ে নেচে অবাক করেছিলেন সকলকে।

শেষ রাউন্ডেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া দাদীদের পেছনে ফেলে তিনি জিতে নেন এবারের বিশ্বসেরা সুন্দরী দাদীর মুকুট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর