বগুড়া প্রেসক্লাবের সভাপ‌তি নয়ন সম্পাদক আরিফ

বগুড়া প্রেসক্লাব নির্বাচ‌নে সভাপ‌তি প‌দে ১০৮ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন মাহমুদুল আলম নয়ন। আজ সকাল ১০টা থে‌কে বি‌কেল ৪ টা পর্যন্ত ক্লা‌বের ১৯৬ জন সদস্য তা‌দের ভোটা‌ধিকার প্র‌য়োগ ক‌রেন। এবা‌রের নির্বাচ‌নে সভাপ‌তি সম্পাদকসহ মোট ২১ টি প‌দে ৩৯ জন সদস্য প্রার্থী হ‌য়ে‌ছেন। নির্বাচন চলাকালীন সময়ে কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনা ঘ‌টে‌নি।

অন্যান্য পদের মধ্য সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মুত্তালেব মানিক, এস এম কাউসার,যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব,দপ্তর সম্পাদক : শফিউল আযম কমল কোষাধ্যক্ষ : কমলেশ মোহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : মেহেরুল সুজন ক্রীড়া সম্পাদক : ইলিয়াস হোসেন পাঠাগার সম্পাদক : এইচ আলিম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য : জে এম রউফ, তানসেন আলম, মিলন রহমান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আব্দুর রহিম, ইনসান আলী, আবদুল করিম, প্রবীর মোহন্ত, ফরহাদ শাহী নির্বাচিত হয়েছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর