কক্সবাজারে ৫হাজার ইয়াবাসহ এক কারবারী আটক

কক্সবাজারে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

৩০ জানুয়ারি দুপুরে শহরের ডলফিন মোড় থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার ডিএনসি কার্যালয়ের সহকারী পরিচালক সৌমেন মন্ডল।

আটক ব্যক্তি উখিয়া হাতির ঘোনা হলদিয়া পালং এলাকার নজির আহমদের ছেলে মোঃ হাসেম (৪৮)।

ডিএনসি অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী সংলগ্ন ডলফিন মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৫হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত মাদকসহ সদর মডেল থানায় প্রেরন করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর