সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের যুবারা

দক্ষিণ আফ্রিকায় চলমান যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার পথে রয়েছে বাংলাদেশের যুব বিশ্বকাপ ক্রিকেট দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬২ রানের জবাবে ১২৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়া যুবারা। এ রিপোর্ট লেখার সময় ৬ উইকেটে তাদের রান ১৩৩। এখনও জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ১২৫ রান। ৪ উইকেট রয়েছে হাতে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব ক্রিকেট দল। শুরুতেই ১২.১ ওভারে ৬০ রানের জুটি গড়ে তোলে। ১৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানজিদ হোসেন সর্বোচ্চ ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

মাহমুদুল হাসান জয় ৩ রান করে আউট হয়ে গেলেও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ৭৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন ৭৬ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। শামিম হোসেন ১ রান করে রানআউট হয়ে গেলেও শেষ মুহূর্তে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৩৫ রান করেন জোনাথন বার্ড। এ রিপোর্ট লেখার সময় ৩৯ রানে ব্যাট করছিলেন লুক বিউফোর্ট। রাকিবুল হাসান ৩টি, তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। ১ উইকেট নেন শরিফুল ইসলাম।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর