শ্রীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

শ্রীনগরে ২য় ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সিংপাড়া কাশেম চেয়ারম্যান বাড়িতে রোটারী ক্লাব অব ধানমন্ডি ঢাকা ও সিংপাড়া চক্ষু কল্যান সমিতির উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।

গত ১৮ জানুয়ারী এ দুটি সংগঠনের উদ্যোগে সিংপাড়া বেলতলী জি.জে উচ্চ বিদ্যালয়ে দুই হাজার রোগীর মাঝে বিনামূলে ঔষধ চশমাসহ চিকিৎসা সেবা প্রদান এবং দুইশত জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হয়।

আজ বৃহস্পতিবার চোখ অপারেশনকৃত রোগীদের বিনামূল্যে চেকআপসহ নতুন রোগীদের চোখের চিকিৎসা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম চেয়াম্যান, মোঃ আবুল হোসেন সিকদার, মোঃ নুরুজ্জামান সিকদার, মোঃ ফজলুল হক জুয়েল, রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক জিল্লু, মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুল হক দুলাল, মোঃ মামুন খান, আলী আফজাল প্রমুখ।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর