দক্ষিণ আফ্রিকাকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ আসরের শেষ চারের (সেমিফাইনাল) আসন পাকা করার লক্ষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের টার্গেট ছুড়ল ছোট টাইগাররা। এদিন তানজিদ-তোহিদ-সাহাদাতের ফিফটিতে ভর করে রানের বিশাল পুজি পান আকবররা।

আজ পচেফস্ট্রুমে কোয়ার্টার ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ইনিংসের শুরুতে প্রোটিয়া পেসারদের দুর্দান্ত স্পেল সামলে প্রথম উইকেটে পারভেজ ইমনকে নিয়ে গড়েন ৬০ রানের জুটি। ইমন টেস্ট মেজাজে খেললেও টাইগারদের রানের চাকা সচল রাখেন তানজিদ।

এরপর দ্রুত ২ উইকেট হারালেও আবারও তৌহিদ হৃদয়কে নিয়ে আবারো ৫৭ রানের জুটি গড়ে টাইগারদের বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছিলেন তামিম। এরই মাঝে মাত্র ৫২ বলে ৭ চারের সাহায্যে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। ফিফটির পরেও অসাধারণ খেলে নিজের ইনিংস বড় করতে থাকেন তামিম।

তবে ৮৪ বলে ১২ চারে ৮০ রানে পয়েন্টে টিয়ান ভন ভুরেনের বলে ক্যাচ দিয়ে ফিরেন তামিম। এর পরে ইনিংসের হাল ধরে বড় সংগ্রহের দিকে নিয়ে যান তোহিদ-শাহাদাত। ৭৩ বলে ৫১ রান করে ফিরেন তোহিদ হ্রদয়। এরপরে শামিম ১ রানে রান আউট হয়ে ফিরে গেলে অধিনায়ক আকবরের ( ১৬ রান) সাথে ইনিংস শেষ করেন শাহাদাত। ৭৬ বলে ৭৪ রানের এক ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহাদাত।

স্বাগতিকদের হয়ে দুটি উইকেট নেন পিটো মেলেটসেন। একটি উইকেট নেন টিয়ান ভেন ভুরেন। এর আগে দু’দলের মধ্যকার শেষ পাঁচবারের দেখায় বাংলাদেশ জিতেছে তিনবার। আর দক্ষিণ আফ্রিকা দু’বার। আর এবারের আসরে অনেকটা এগিয়ে আছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলি (অধিনায়ক), শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর