পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিতে কক্সবাজার-সেন্টমার্টিন রোডে কক্সবাজার থেকে সরাসরি ৫৮২ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন কর্ণফুলী এক্সপ্রেস ক্রুজ পর্যটকবাহী জাহাজ চলাচল উদ্বোধন করা হয়েছে।
৩০ জানুয়ারি বিআইডব্লিওটিএ ঘাটে বেলা আড়াইটায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) আনুষ্টানিক ভাবে এটি উদ্বোধন করেন।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সামাদ ও কক্সবাজারের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার), স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিসি এর উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সমুদ্রগামী আধুনিক জাহাজটি অতিথিদের নিয়ে সাগর ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যায় বিআইডব্লিউটিএ ঘাটে এক সাংস্কৃতিক অনুষ্টানে মিলিত হোন।
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ সার্ভিসটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এবং ও সার্বিক সহযোগিতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম।
বার্তা বাজার/এম.সি