পটুয়াখালীতে অস্তিত্বহীন মাদ্রাসাও এমপিও ভুক্ত হতে চায়!

কাগজে-কলমে থাকলেও বাস্তবে নেই। এমন একটি মাদরাসাকে এমপিওভূক্ত করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

ভূয়া ওই মাদরাসাটির নাম সালেহিয়া এবতেদায়ী স্বতন্ত্র মাদরাসা। কাগজে-কলমে মাদরাসাটি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিন শ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত।

কিন্তু সরেজমিনে ওই নামে কোনো মাদরাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নামে দুটি পক্ষ মাদরাসা নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। এমনকি একটি পক্ষ টাকা হাতিয়ে নেওয়ার আশায় ভুয়া শিক্ষক ও শিক্ষার্থী দেখিয়ে অস্থিত্বহীন ওই নামে একটি মাদরাসার এমপিওভূক্ত করানোর জন্য প্রয়োজনীয় ভুয়া কাগজপত্র তৈরি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দিয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে পটুয়াখালীর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ন কবির সত্যতা স্বীকার করে বলেন, বাস্তবে ওই নামে মাদরাসার কোনো ভবন কিংবা স্থাপনা নেই। তাই শিক্ষার্থী থাকার প্রশ্নই আসে না। এছাড়াও ওই নামের মাদরাসা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে। তাই এমপিওভূক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে এ মাদরাসা সংক্রান্ত কোনো কাগজ পাঠানো হয়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর