লঞ্চ ভরে ঢাকায় লোক আনছে আ.লীগ

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার শেষ দিন গণসংযোগ শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন এ মেয়রপ্রার্থী।

গতকাল (বুধবার) গ্রেফতারকৃত আরিফকে পুলিশ ইশরাকের ব্যক্তিগত সহকারী বলে উল্লেখ করেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত সহকারী নেই। আপনার জানেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচন করছি। এখানে হাজার হাজার নেতাকর্মীর আসছেন।

তারা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে এবং প্রচারণায় অংশ নিচ্ছেন। আর এসব বিষয় নিয়ে বাইরে কে কী বলল এটা তো আমি বলতে পারব না। ধানের শীষের পক্ষে যে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে নির্বাচনের দুই দিন আগে সেটাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যই সুপরিকল্পিতভাবে এই প্রচারণা চালানো হচ্ছে।’

১৭০টি কেন্দ্র দখল করার জন্য বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এসেছে, প্রতিপক্ষ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন অভিযোগ প্রেক্ষিতে ইশরাক বলেন, ‘এটা একেবারে অবাস্তব কথা। আমার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ সারা দেশে জেলা কমিটি করে লঞ্চে ভরে ঢাকায় লোক আনতেছে।

তারা পুরো ঢাকা শহরে এ কাজটি করছে। আমি খুব শঙ্কিত যে, তারা ভোটের দিন কী করতে চাচ্ছে। গতকাল রাতে আমাদের দক্ষিণের যুবদলের সভাপতির বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানো হচ্ছে। গত কয়েকদিন আগে আমাদের প্রচারণায় হামলায় যারা আহত হয়েছেন তাদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন অভিযান চালাচ্ছে।’

নির্বাচনী এজেন্টের বিষয়ে বিএনপির এ প্রার্থী বলেন, ‘গত কয়েকদিনের প্রচারণায় বাধা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে আমাদের ব্যতিব্যস্ত রাখা হয়েছে। তারপরেও আমরা সবকিছু সম্পন্ন করেছি। পোলিং এজেন্ট নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। সেন্টার পরিচালনা কমিটি নিয়েও কোনো সমস্যা নেই।

আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী পুরোপুরি মাঠে সক্রিয় রয়েছেন। নির্বাচনের দিন ভোটারদের সহযোগিতা করার জন্য যা যা করা দরকার তার সব কিছুই করা হবে।’

এ সময় অন্যদের মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল, আবু নাছের মোহাম্মাদ রহমতুল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর