নির্বাচনী প্রচারণায় রিজভীসহ বিএনপির নেতাকর্মীর উপর হামলা

দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েক জন নেতাকর্মী। তিনি বৃহস্পতিবার দলীয় নেতা কর্মীদের নিয়ে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচার চালানোর সময় হামলার শিকার হন।

এ সময় তার সাথে থাকা স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম প্রমুখ নেতারা আহত হন। রিজভী রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিত্সা নিচ্ছেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর