পিটিয়ে হত্যার ৮ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

যশোর শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কর্তৃক পিটিয়ে হত্যা করা হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখালের মৃত্যুর আট দিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি আমরা গ্রহণ করেছি।দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বাংলাদেশের শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তের বিপরীতে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। মৃত হানিফ আলী হলেন শার্শা উপজেলার অগ্রভূলোট গ্রামের শাজাহান আলীর ছেলে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর