বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত

বিএনপির জন্ম হয়েছে অগণতান্ত্রিকভাবে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি যতই সন্ত্রাসী জড়ো করুক আমরা মোকাবেলা করতে প্রস্তুত- বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি যতই দাঙ্গা হাঙ্গামা করুক নির্বাচন সময়মত হবে। নির্বাচনে সমতা আছে বলেই বিএনপি ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে। সরকার চায় সুষ্ঠু নির্বাচন হোক।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে সন্ত্রাসী কার্যকলাপ করলে আমরা তার মোকাবেলা করবো। এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে তার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন এলজিইডি মন্ত্রালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী সুশঙ্কর চন্দ্র আচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ.কে.ফজলুল হক, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর