বগুড়ার শিবগঞ্জে সাদিয়া খাতুন নামের ০৬ বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। উপজেলার দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ঐ গ্রামের একটি আলুর ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন,পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ। কিন্তু এবিষয়ে তাৎক্ষনিক কোন বক্তব্য দেননি তিনি।
খুনের শিকার সাদিয়া খাতুন (০৬) একই এলাকার শাহিনুর ইসলামের মেয়ে ও কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থল থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৩ টা ২০ মিনিটি) থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।।
ভিডিও…..
বগুড়ায় ছয় বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যা
বগুড়ায় ছয় বছর বয়সী এক শিশুকে জবাই করে হত্যা
Gepostet von Barta Bazar am Donnerstag, 30. Januar 2020
বার্তাবাজার/এমকে