হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
(৩০ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সহ- সুপার আব্দুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাজী রশিদ হামিদ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ শাহীন, মাদারাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফরিদ উদ্দিন ও তাহির জমাদার প্রমুখ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবু তাহের জিহাদী, মাওলানা আব্দুল মজিদ ও আতাউর রহমান উজ্জ্বল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে মোঃ আব্দুর রহিম, মোঃ মুছা আহমেদ ও মোঃ মুখলেছুর রহমান। এছাড়াও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক হারুনুর রশিদ ও ছাত্র হাফেজ মোঃ আল-আমিন হোসাইন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এমকে