ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত-৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঝিনাইদহে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছ্ েআহত হয়েছেন আরও ৬ জন।
বুধবার সকালে শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ে বসন্তপুর গ্রামের সেকেন্দার আলীর গাছের ডাল প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর পড়ে।
বুধবার সকালে সেকেন্দার আলী গাছের ডাল কাটতে গেলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সেকেন্দার আলীর সমর্থক রতনসহ ৬ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোকন মন্ডলকে মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সেখানে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর