ইসরাইলি সেই নারীকে ক্ষমা করলো রাশিয়া

মাদক চোরাচালানের দায়ে আটক ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামা ইসাচারকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের আগমুহূর্তে ওই নারীকে রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা করে দেন। বুধবার, ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নামা ইসাচারওকে ক্ষমা করে দিয়েছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে ওই নারীকে ক্ষমা করা হয়।

গত বছরের এপ্রিল মাসে নামা ইসাচারকে মস্কোর শেরেমেতইয়েভো বিমানবন্দর থেকে থেকে আটক করা হয়। সেসময় ইসাচার ব্যাংকক থেকে রাশিয়া হয়ে ইসরাইল যাচ্ছিলেন।

রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপের পর নেতানিয়াহু পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, ‘আমি আশা করি আমরা সাক্ষাৎ করব এবং সেসময় ডিল অব দ্যা সেঞ্চুরি এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করব।’

যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি রাশিয়া যাবেন বলে কথা রয়েছে। ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ উন্মোচন উপলক্ষে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর