পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ৫জন আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে ভুইয়ারহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হলেন, ইমরান হাওলাদার (২৪),হামিম হাওলাদার (২২),রফিক হাওলাদার (৫৫), হাসিব আকন (১৭) ও নাসির হাওলাদার (৪৮)। আহতদের পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জাকির হাওলাদার জানান, ইমরান ও তার চাচাতো ভাই হামিম হাওলাদার বুধবার বেলা ১ টার সময় বাড়ি থেকে জোহরের নামাজ পড়তে মসজিদ যায় তখন জমি নিয়ে কথা কাটাকাটি হয়।
পড়ে বিকাল ৪ টার দিকে ব্যবসায়ী কাজে দোকানের দিকে যাওয়ার সময় ইব্রাহিম ও নিপুসহ কয়েকজন দেশীয় দাড়ালো অস্ত্রনিয়ে তাদের উপরে হামলা চালায়। এতে ৫জন আহত হয়।
স্থানীয়রা জানায়, কাওসার আহম্মদ (নিপু) হাওলাদার মাদক এর মামলায় জেল খেটেছে। এখনো মাদকের সাথে জড়িত আছে।
এব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, এ ঘটনায় কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে