ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট শহিদুল ইসলাম মুক্তি।
বৃহস্পতিবার আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয় গত রোববার সমিতির কার্যালয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়। কার্যকরি কমিটি গঠন নিয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে পূববর্তী কমিটির সকল সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরি কমিটির অন্যরা হলেন- কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান (আবদুল্লাহ), অডিটর অ্যাডভোকেট নূর উদ্দিন আহম্মেদ, সদস্য অ্যাডভোকেট এ.কে.এম আবদুল মালেক ও অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান।
বার্তাবাজার/এমকে