“স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে কুমুুদিনী ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ এর সামনে থেকে শুরু হয়ে কুমুদিনী হাসপাতালের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরীর সামনে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, কুমুদিনী হাসপাতালের সহকারি পরিচালক সহকারী অধ্যাপক ডাঃ আলী আহসান, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডাঃ এম এ জলিল, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজের শিক্ষক অধ্যাপক ডাঃ লুৎফেনুর, অধ্যাপক ডাঃ ফেরদৌস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিনা ক্রুজ।
উল্লেখ যে, জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে কুমুদিনী হাসপাতাল সপ্তাহ ব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। ১ম দিন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও বর্তমান সরকারের স্বাস্থ্য সেক্টরে অগ্রগতি বিষয়ে আলোচনা প্রামাণ্য চিত্র প্রদর্শন। ২য় দিন বর্ণাঢ্য র্যালি। ৩য় দিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতালের বর্হিবিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ৪র্থ দিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা হাসপাতালের বর্হিবিভাগে বিশেষ চিকিৎসা সেবা প্রদান ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ৫ম দিন স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গ প্রত্যঙ্গ দান কর্মসূচী অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।