ঝিনাইদহে আড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

ঝিনাইদহে আড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই জেলা শহরের সরকারি কেসি কলেজ, নুরুন্নাহার মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে ভীড় জমাতে থাকে সনাতন ধর্মাবলম্বলীরা।

জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা। চলে হাতে খড়ি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসা-বাড়িতেও চলে পূজা। পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপ। শেষে ভক্তদের মধ্য বিতরণ করা হয় প্রসাদ।

এ বছর জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় ছোট-বড় অন্তত দেড় হাজার মন্ডপে একযোগে এই সরস্বতী পূজা পালিত হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর