পঞ্চগড় সুগার মিলের ইভাপরেটর পাম্পের গরম পানিতে দগ্ধ হয়ে দুই শ্রমিক আহত

পঞ্চগড় সুগার মিলের ইভাপরেটর পাম্প পরিস্কার করার সময় পাম্পের গরম পানিতে দগ্ধ হয়ে ২ শ্রমিক আহত হয়েছে।

মিলের শ্রমিকরা জানায়, বুধবার রাত ১০ টার সময় মিলের ইভাপরেটর এর ৪টি পাম্প পরিস্কারের কাজ করছিল মিলের ২ শ্রমিক। ৩ টি পাম্প পরিস্কার করার পর অপর পাম্পটি পরিস্কার করার সময় হঠাৎ পাম্পটির নাট লিগ হয়ে পাম্পের ফুটন্ত গরম পানি পড়ে তাদের ২ জনের উপর।

এ সময় তাদের চিৎকারে অনন্যা শ্রমিকরা এগিয়ে আসে এবং আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

কতর্ব্যরত চিকিৎসক মো: তোফায়েল আহম্মেদ শ্রমিক সলেমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পঞ্চগড় সুগার মিলের কারখানা ব্যবস্থাপক মো শাহজানান জানান,মিলের ৪টি ইভাপরেটর পাম্প পরিস্কার করার সময় হঠাৎ একটি পাম্পের নাট লুজ হয়ে পড়লে পাম্পের সমস্ত গরম পানি ২ শ্রমিকের উপর। তাদের চিৎকারে অনন্য শ্রমিকরা এগিয়ে আসে তাৎক্ষনিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা সলেমানের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর