“মুজিবর্ষ, পল্লীবিদ্যুতের সেবা বর্ষ” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে পল্লীবিদ্যুত সমিতির পরিচালনা বোর্ডের ২৯ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি আয়োজিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতির উপ-পরিচালক শফিকুল ইসলাম, নোয়াখালী জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান কবির।

এসময় বিদ্যুতের সেবায় নিয়োজিত কয়েকটি স্টলে বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। সভা শেষে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারীদের শ্রেষ্ঠদের পুরুস্কৃত করা হয়।
সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিাচলনা বোর্ডের সহ-সভাপতি তুুহিনা আক্তার, সচিব মোহাম্মদ মঈনুল হোসেনসহ পরিচালকবৃন্দ। এছাড়াও রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল আবু বকর, রায়পুর শেখ মনোয়ার মেরাশেদ, রামগঞ্জ মোঃ নুল আলম ভূঁইয়া, মহ-জেনারেল কামাল হোসেন, মাঃ মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম, মহাম্মদ সৌরাদ উদ্দি সাদি, মোঃ এমায়েত হোসেন, মোঃ আমিনুল ইসলাম, এসম জি এলমান শাহ, এ এস এম রুহুল আমিন।
বার্তা বাজার/এম.সি