আশাশুনিতে গোপন বৈঠককালে জামায়াত শিবিরের ৬ নেতা কর্মী আটক

রাষ্ট্রবিরোধী ষড়যন্র ও সরকার উৎখাতের ষড়যন্রেল লক্ষ্যে গোপন বৈঠক চলাকালে পুলিশ ছয়জন জামায়াত শিবিরের নেতা কর্মীকে আটক করেছে। এ সময় পালিয়ে গেছে প্রায় শতাধিক নেতা কর্মী। বুধবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর মোল্লাবাড়ি জামে মসজিদ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় চারটি মোটর সাইকেল ও দু’টি বাইসাইকেল।

আটককৃতরা হলো, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের জালালউদ্দিন মোল্লার ছেলে জামায়াত কর্মী বোরহানউদ্দিন মোল্লা, একই গ্রামের রহমত সানার ছেলে আব্দুর রকিব সানা, সামছুর গাজীর ছেলে সাজিদুল ইসলাম অহিদ, কাকবসিয়া গ্রামের জব্বার গাজীর ছেলে ইউসুফ গাজী, আনুলিয়া গ্রামের সাহলউদ্দিনর ছেলে জহিরউদ্দিন, নাংলা গ্রামের আফিলউদ্দিন সরদারের ছেলে কারিমুজ্জামান ও একসরা গ্রামের তোফাজ্জেল গাজীর ছেলে শাহাজাহান গাজী।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত শিবিরের শতাধিক নেতা কর্মী রাষ্ট্রবিরোধী ষড়যন্র ও সরকার পতনের লক্ষ্যে ষড়যন্রের লক্ষ্যে বুধবার ভোলানাথপুর মোল্লাবাড়ি জামে মসজিদে গোপন বৈঠক করছিল। গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্ব পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে ওই মসজিদ অভিযান চালায়। এ সময় জামায়াত শিবিরের ছয়জনকে আটক করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর হারুণ অর রশিদ, ভোলানাথপুরের জালালউদ্দিন মোল্লার ছেলে নিজামউদ্দিন মোল্লা, মনিপুরের ফয়জুদ্দিন সানার ছেলে আকরাম সানাসহ ৮০/৯০ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি মোটর সাইকেল ও দু’টি বাই সাইকেল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বিকালে ৩১ তাং২৯/১/২০২০ ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)/২৫ ডি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তবে জানতে চাইলে আনুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর হারুন অর রশীদ বলেন, পহেলা ফেব্রুয়ারি ঢাকার সিটি কর্পোরেশনের নির্বাচনের লক্ষ্যে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করতে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতির অংশ হিসেবে তারা মিটিং করছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর