বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশের সোর্সকে হত্যা

কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে পুলিশের সোর্সকে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ভৈরবের পঞ্চবটি পুকুর পাড় এলাকা থেকে সকাল ১০টায় পুলিশের সোর্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের অভিযোগ, মাদক ব্যবসায়ীরা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়।

ভৈরব থানার অফিসার ইনচার্জ শাহিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে মরদেহটি কে বা কারা এমন নির্জন স্থানে ফেলে লেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল রাত ৮টার দিকে কতিপয় মাদক ব্যবসায়ী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর আজ সকালে রেলওয়ে সুইপার কলোনির ড্রেনের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ওই এলাকার মাদক ব্যবসায়ী রহিমার বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসার দাগ পাওয়া গেছে। রহিমা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গ পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর