আরইউইসি’র শিক্ষা-কথনের প্রথম পর্ব আগামীকাল

শিক্ষা বিষয়ে দেশের সর্বপ্রথম স্বতন্ত্র ক্লাব ‘রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাব’র (আরইউইসি) মাসিক আলোচনা সভা ‘শিক্ষা-কথন’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল। শুক্রবার বিকেলে ৪ টায় ‘শিক্ষায় ভাষা ও সংস্কৃতি’ শিরোনামে প্রথম পর্বটিতে কথা বলবেন ছোটকাগজ চিহ্ন’র সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শহীদ ইকবাল।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৩য় তলায় আইইআর সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হবে।

আলোচনা সভাটি সকলের জন্য উন্মুক্ত। লাগবেনা কোনো রেজিষ্ট্রেশন ফিও৷ আলোচনা সভার সার্বিক সহযোগিতায় থাকছে প্যাট্রোনাস এডুকেশন।

ইভেন্ট লিংক: http://bit.ly/30Ya15S

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর