বগুড়ার শেরপুরের ছোনকা বাজার এলাকায় বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজের কোম্পানির ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থী শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ডেইলী ট্রাইবুনালের বগুড়া জেলা প্রতিনিধি দীপক কুমার সরকারের ভাতিজা অপুর্ব কুমার অপু(১৭) নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার হাড়িদহ ইউনিয়নের বৃন্দাবনপাড়া গ্রামের আনন্দ সরকারের ছেলে শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ডেইলী ট্রাইবুনালের বগুড়া জেলা প্রতিনিধি দীপক কুমার সরকারের ভাতিজা এবং শেরপুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী অপুর্ব কুমার অপু ২৯ জানুয়ারি বুধবার ছোনকা বাজার এলাকায় একটি কোম্পানির মালামাল ডেলিভারী দিয়ে কোম্পানীর ভ্যানেই রাত ৭ টার দিকে বাড়ির দিকে ফিরছিল।
এসময় হঠাৎ সে মাথা ঘুরে ভ্যান থেকে নিচে পরে গেলে ভ্যানটি তার উপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে চিৎিসার জন্য শেরপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরদিন ৩০ জানুয়ারি তাকে উত্তর বাহিনী মহা শ্মশানে দাহ করা হয়। এ ঘটনায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ শোক পালন করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বার্তাবাজার/এমকে