কুমিল্লায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে আসহান উল্লাহ ওরফে হাসান নামে এক বাস হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে, জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই বৃদ্ধা নগরীর শাসনগাছা এলাকায় পাবলিক টয়লেট পরিস্কারের কাজ করতো। আর, তিনি থাকতেন এর পাশের একটি ঘরে। গত শনিবার রাতে, টয়লেটে যাওয়ার কথা বলে ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে করে ধর্ষণ করে হাসান। পরে, ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায়, বুধবার সন্ধ্যায় মামলা করেন ওই বৃদ্ধা। পরে, হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হাসান ধর্ষণের কথা স্বীকার করেছে।
বার্তাবাজার/কে.জে.পি