গোপালগঞ্জের করপাড়া ইউনিয়নের বনগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন রনি হাওলাদার(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়ারা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বনগ্রাম পূর্বপাড়ার শেখ বংশ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষে শুরু হয়।
সংঘর্ষে মধ্যে শেখ বংশের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি করলে বলাকইড় আজাহপরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার (১৬) গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। নিহত রনি বনগ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।
নিহতের লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/এমকে