দীর্ঘ ৭ বছর পরে পঞ্চগড় সদর উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
প্রথম অধিবেশনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।
এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর দশটি উপদেশ মানতে হবে দল করতে হলে। এই মুজিব বর্ষে সকলকে এক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সারোয়ার বকুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেজিয়া ইসলাম।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সদর উপজেলার আওয়ামী লীগের কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো জাকির হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
পরে দলীয় নেতাকর্মীদের ভোটাভুটি হয়। এতে ১৮৩ টি ভোটের মধ্যে ১৮০ টি ভোট কাস্ট হয়। সর্বোচ্চ ৯৪ টি ভোট পেয়ে রবি তার নিকটতম প্রতিদ্বন্দী কাচ্চু কে ৬ ভোটে হারিয়ে সভাপতি ও তরিকুল ৯৩ টি ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী সানোয়ার কে ৫১ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতারা সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক এবং ত্রিনমূল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে